ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

ইরানের ফুটবল বিশ্বকাপ বর্জনের ঘোষণায় ট্রাম্প বললেন ‘তাদের উপস্থিতি সমীচীন নয়’

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:37 অপরাহ্ন
ইরানের ফুটবল বিশ্বকাপ বর্জনের ঘোষণায় ট্রাম্প বললেন ‘তাদের উপস্থিতি সমীচীন নয়’

ইরানের ফুটবল বিশ্বকাপ বর্জনের ঘোষণায় ট্রাম্প বললেন ‘তাদের উপস্থিতি সমীচীন নয়’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনয়ামালি বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানান, বর্তমান যুদ্ধাবস্থায় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তিনি এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনীয়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ‘দুর্নীতিগ্রস্ত প্রশাসন’ আমাদের নেতাকে হত্যা করেছে এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে পারি না। আমাদের খেলোয়াড় ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত নয়, তাই অংশগ্রহণের মতো পরিস্থিতি বর্তমানে নেই। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল এবং তাদের সবকটি ম্যাচই লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত ছিল। এদিকে ইরানের এই বর্জনের সিদ্ধান্তের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইরানের অংশগ্রহণকে ‘অপ্রাসঙ্গিক’ ও ‘অনভিপ্রেত’ বলে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজস্ব জীবন এবং নিরাপত্তার স্বার্থে সেখানে তাদের উপস্থিতি মোটেও সমীচীন বলে আমি মনে করি না। যদিও এর আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন যে ট্রাম্প ইরান দলকে স্বাগত জানাবেন, তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দেশের মধ্যকার উত্তেজনা এখন মাঠের সীমানা ছাড়িয়ে গেছে। ফিফার পক্ষ থেকে এখনো ইরানের বিকল্প দল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফুটবল বিশ্বে এই সিদ্ধান্ত বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV