ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

ব্রাজিল দলের সঙ্গে আমার পথ চলা শেষ: নেইমার

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 29 জুলাই 2026 07:45 অপরাহ্ন
ব্রাজিল দলের সঙ্গে আমার পথ চলা শেষ: নেইমার

ব্রাজিল দলের সঙ্গে আমার পথ চলা শেষ: নেইমার

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে ২-১ গোলো নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেদিন নেইমারের করা একমাত্র গোলে হারের ব্যবধান কমায় সেলেসাওরা। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই তারকা, ইঙ্গিত দেন অবসরের। সেটাই এবার সত্যিই হলো। ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। 

 

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই তিনি জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার ইতি ঘটেছে।

 

নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এখানে আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। তবে এখন আর চালিয়ে যেতে চাই না।

 

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার।

 

জাতীয় দল থেকে অবসরের পর এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিতে চান নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস।

 

এদিকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বিতর্কও নাকচ করে দিয়েছেন নেইমার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর তিনি তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করেছিলেন। তবে এসব অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে নেইমার বলেন, ম্যাচ শেষে তিনি শুধু দলের আরো ভালো খেলার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, যা অধিনায়ক হিসেবে তার দায়িত্বের অংশ।

সূত্র: গোল ডটকম


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV