ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

২০২৭ সালের রমজান-ঈদ কবে? যা জানালো জ্যোর্তিবিজ্ঞান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 30 জুলাই 2026 10:17 পূর্বাহ্ন
২০২৭ সালের রমজান-ঈদ কবে? যা জানালো জ্যোর্তিবিজ্ঞান

২০২৭ সালের রমজান-ঈদ কবে? যা জানালো জ্যোর্তিবিজ্ঞান

আগামী বছরের (২০২৭) পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর কবে হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞান হিসাব অনুযায়ী প্রকাশিত এ তথ্যে ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারসংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

জ্যোর্তিবিজ্ঞানীদের হিসাব বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রোববার হবে শাবানের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

একই প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে অনুযায়ী ৮ মার্চ সোমবার রমজান শেষ হওয়ার এবং ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তবে এসব তারিখ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি বিধান অনুযায়ী, রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখাসাপেক্ষে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV