ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

ইরানের একাধিক ড্রোনে কাঁপলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:44 অপরাহ্ন
ইরানের একাধিক ড্রোনে কাঁপলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

ইরানের একাধিক ড্রোনে কাঁপলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে চালানো এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, কয়েকটি ড্রোন দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কেবল অবকাঠামোগত ক্ষতি হয়েছে; কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। কুয়েত নিউজ এজেন্সি ডিরেক্টরেটের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহির বরাতে জানিয়েছে, জরুরি পরিকল্পনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সমন্বয়ে ঘটনাটি মোকাবিলা করা হয়েছে। তিনি বলেন, কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি কুয়েত রাষ্ট্র, এর আমির, জনগণ ও সরকারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রার্থনাও করেন। ফেব্রুয়ারি ২৮ তারিখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া যুদ্ধের পর থেকেই কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। দেশটিতে বহু মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। গত রোববারও আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় হামলার ঘটনা ঘটে। সে সময় কুয়েতে প্রবেশ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে নিরাপত্তা বাহিনী। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন বলে জানানো হয়েছে। এর আগে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির সদর দপ্তরে ড্রোন হামলা হয়। এতে সেখানে বড় ধরনের আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV