ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 এপ্রিল 2026 04:54 অপরাহ্ন
২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (ব্রাভো পয়েন্টে) নোঙর করে। ​জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালেই জাহাজটি বন্দরের পতেঙ্গার ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বার্থিং সম্পন্ন হওয়ার পরপরই পাইপলাইনের মাধ্যমে অকটেন খালাস প্রক্রিয়া শুরু হবে। ​প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটি সফলভাবে আউটারে পৌঁছেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে এটি জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে। ২৭ হাজার টন অকটেন খালাস হলে দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন হবে।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV