ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 এপ্রিল 2026 05:01 অপরাহ্ন
শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে আগামীতে বাজেট আরও বাড়ানো হবে, তবে সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হবে তা সঠিকভাবে নির্ধারণ করাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ব্যয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রাধিকার ঠিক করা জরুরি। শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তারা অনিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণে বিলম্ব এবং কারিকুলাম ও সিলেবাসের অসামঞ্জস্যসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পাবে। তবে এই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হলে কোন খাতে ব্যয় করা প্রয়োজন তা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটিকে উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোনো অবস্থাতেই এই খাতকে অবহেলা করা যাবে না। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। জাতি গঠনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মন্ত্রী আসেন ও যান, তবে সবারই প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফ।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV