ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 09 জুলাই 2026 09:52 পূর্বাহ্ন
৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

 

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

তবে বাস্তবে ছুটির পরিধি আরো দীর্ঘ হচ্ছে। কারণ সরকারি সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার (১০ ও ১১ জুলাই) বন্ধ থাকার পর শুরু হবে গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি। এরপর ১৭ ও ১৮ জুলাই আবারো সাপ্তাহিক ছুটি থাকবে।

 

ফলে সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি থাকবে। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV