ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

আজ প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 09 জুলাই 2026 10:13 পূর্বাহ্ন
আজ প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

আজ প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা এই ফল অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানতে পারবে।

 

ফল প্রকাশ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা।

 

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

 

ফলাফল দেখার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকা বলেন, ‘টেলিটক এ জন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।’

 

যেভাবে দেখবেন ফলাফল:

ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে উচঊ স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন- DPE 123456।  এছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV