ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 13 জুন 2026 11:21 পূর্বাহ্ন
ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ নামক ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, দক্ষিণ লেবাননের তায়রেতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানে আবাবিল ড্রোন দিয়ে হামলা চালানো হয়। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ দখল করে ফেলে। এখন সেসব সেনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তারা এসব হামলায় ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। এতে করে ইসরায়েলিরা এসব ড্রোন ইলেকট্রিক জ্যামিংয়ের মাধ্যমে ভূপাতিত করতে পারছে না। সঙ্গে তারা এগুলো শনাক্তও করতে পারছে না। অপরদিকে হিজবুল্লাহ এসব ড্রোনে বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলি সেনাদের টার্গেট করছে। গত কয়েকদিনে যত ইসরায়েলি সেনা লেবাননে নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণ গেছে ড্রোন হামলায়। সূত্র: আলজাজিরা

আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV