ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

ধুঁকছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 28 জুলাই 2026 10:24 পূর্বাহ্ন
ধুঁকছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

ধুঁকছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে ও ইতালিয়ান ফুটবলের নতুন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশন দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদ দায়িত্ব দিয়েছিলেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় পদত্যাগ করেছেন তিনি। তার সঙ্গে পদত্যাগ করেছেন তার উপদেষ্টা ও সাবেক ব্রাজিলিয়ান তারকা লিওনার্দো।

 

জাতীয় দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যাওয়ার পরপরই এই দুই শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

 

গত ১১ জুলাই মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিল এফআইজিসি। জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর জাতীয় দলের নতুন কোচের খোঁজে পেপ গার্দিওলাকে প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়। এরপর মালদিনি ও লিওনার্দোর প্রধান পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো।

 

তবে পিরলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার মুহূর্তে এক রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। এর জের ধরে ফেডারেশন ও রাজনৈতিক মহল থেকে তীব্র বিরোধিতা আসায় পিরলোকে হেড কোচ করার সিদ্ধান্ত বাতিল করা হয়।

 

কোচ বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা না পাওয়ায় ও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসায় মালদিনি ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নবনির্বাচিত এফআইজিসি প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো বড় ধরনের বিপাকেই পড়েছেন। নেশনস লিগের আগে জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে এখন রবার্তো মানচিনি, থিয়াগো মোত্তা এবং আন্তোনিও কোন্তের নাম আলোচনায় আসছে। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV