ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে খামেনির

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 03 জুলাই 2026 01:25 অপরাহ্ন
ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে খামেনির

ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে খামেনির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করেছে ইরান। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এই আয়োজনে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


শুক্রবার (৩ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন বলা হয়েছে, খামেনির কফিনের ওপর ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশজুড়ে তার স্মরণে শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

 

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। শেষ বিদায় ও জানাজায় বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধিরা অংশ নেবেন।

 

এদিকে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, খামেনির কফিনে মোড়ানো লাল পতাকাটি শিয়া ইসলামে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে। এটি মহানবী হজরত মুহাম্মদের (সা.) নাতি ইমাম হুসাইন ইবনে আলির আত্মত্যাগের প্রতীক, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে নিহত হন এবং শিয়া মুসলমানদের কাছে সর্বাধিক শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের একজন।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন। এর চার মাস পর হতে যাচ্ছে খামেনির জানাজা ও দাফন। প্রয়াত এ নেতার জন্য ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় (ছয় দিনব্যাপী) রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে দেশটি।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV