ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুন 2026 07:40 অপরাহ্ন
মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম যথেষ্ট নয়। এজন্য সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার ২৬ জুন রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব শুধু একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

 

তিনি জানান, সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

 

তিনি আরো বলেন, বর্তমানে মাদক পাচারকারী চক্র প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ বাস্তবতায় মাদকের অপব্যবহার ঠেকাতে আরো কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

 

মন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ নীতির আওতায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। শুধু আইন প্রয়োগ নয়, মাদক প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায় মাদকের চাহিদা কমানো, এর উৎপাদন ও সরবরাহও স্বাভাবিকভাবে হ্রাস পাবে। এ লক্ষ্যে বিলবোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন সেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV