ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, মামলা দায়ের

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 12 জুলাই 2026 03:10 অপরাহ্ন
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, মামলা দায়ের

নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, মামলা দায়ের

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভোলার চরফ্যাশন উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় পরীক্ষা শেষে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

 

রোববার (১২ জুলাই) দুপুরে থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রটিতে চলমান এইচএসসি পরীক্ষা দিয়ে আসছিল চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী। গতকাল শনিবার তাদের ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা। সকালে যথারীতি পরীক্ষা শুরু হলে কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার একপর্যায়ে কেন্দ্রটির ৩০৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীরা দাবি করেন প্রশ্ন তাদের কমন পড়েনি। এরপর থেকে শিক্ষার্থীরা নকল করার চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরপর নকল করার সুযোগের দাবিও জানান শিক্ষার্থীরা।

 

পরে পরীক্ষার্থীরা কক্ষের শিক্ষকদের সাথে নানান অসৌজন্যমূলক আচরণ করা শুরু করেন। পরীক্ষা শেষে বেরিয়ে একদল শিক্ষার্থী একযোগ হয়ে ১টা ৫ মিনিটের দিকে কলেজের পকেট গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া পরীক্ষার খাতাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসময় ইটপাটকেলের আঘাতে কলেজে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করা ৭ জন শিক্ষকসহ কলেজটির গভর্নিং কমিটির সভাপতিও আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই রাউন্ড টিয়ারশেল ছুড়ে পুলিশ।

 

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে শতাধিক অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার পরিপেক্ষিতে আমরা পরবর্তী আইনানুগ কার্যক্রম শুরু করেছি, তদন্ত চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।

 

প্রসঙ্গত, শনিবার (১১ জুলাই) রাতে চরফ্যাশন থানায় চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে, এদিন দুপুর ১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চরফ্যাশন উপজেলা শহরের ফাতেমা মতিন মহিলা কলেজে কেন্দ্রে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV