ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

ফতুল্লায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ, উজ্জ্বলের প্রচেষ্টায় স্বাভাবিক যানবাহন চলাচল

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 10:16 অপরাহ্ন
ফতুল্লায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ, উজ্জ্বলের প্রচেষ্টায় স্বাভাবিক যানবাহন চলাচল

ফতুল্লায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ, উজ্জ্বলের প্রচেষ্টায় স্বাভাবিক যানবাহন চলাচল

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় এক ব্যাংক কর্মকর্তা মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 
 
 
রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা।
 
 
জানা যায়, বিকালে ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন মারা যান। ট্রাক চালক পালানোর চেষ্টা করলে তাকে ধরে স্থানীয়রা গণধোলাই দেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 
 
স্থানীয়দের দাবি, ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এখানে ফুটওভার ব্রিজের দাবি জানান। 
 
 
পরে রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। অবরোধের ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে এগিয়ে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু’র নির্দেশে যানজট নিরসনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল। তিনিসহ আরো স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে নেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
 
মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, আমাদের জেলা বিএনপি থেকে নির্দেশনা দেওয়া হয় রাস্তায় যেন যান চলাচল স্বাভাবিক করা হয়। আমরা নির্দেশনা মোতাবেক এখানে এসে কাজটি করতে সক্ষম হয়েছি। এই কাজে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আমরা অবরোধকারীদের বুঝাতে সক্ষম হই। এখন রাস্তা পুরোপুরি যানজট মুক্ত।

আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV