ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

প্রেমের সম্পর্কের কারণে মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 09:57 পূর্বাহ্ন
প্রেমের সম্পর্কের কারণে মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে

প্রেমের সম্পর্কের কারণে মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে

ভারতের উত্তরপ্রদেশের প্রেমের সম্পর্কের জেরে মা ও দুই ভাই মিলে এক তরুণীকে হত্যা করেছে। তারা বিষয়টিকে অসুস্থতাজনিত মৃত্যু বলে তার মরদেহ দাহও করে ফেলেছে। 

 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (২৬ জুলাই) জানিয়েছে, গত শুক্রবার ওই তরুণীর প্রেমিক হার্ষিত পুলিশের দারস্থ হন। তিনি থানায় গিয়ে অভিযোগ করেন, তার প্রেমিকাকে পরিবারের সদস্যরা হত্যা করেছে। প্রেমিকের অভিযোগের ভিত্তিতে পরে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। যারমধ্যে ওই তরুণীর মা-ভাই ছাড়াও আরো দুই চাচা রয়েছেন।

 

অভিযোগে হার্ষিত বলেছেন, তার প্রেমিকার নাম হিমার্ষী। ২০ বছরের হিমার্ষীর সঙ্গে তার দেড় বছরের বেশি সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা হিমার্ষীকে হত্যা করার পর ওইদিন রাতেই তার মরদেহ দাহ করে ফেলে। যেন কেউ বুঝতে না পারেন তারা তাকে হত্যা করেছেন। অভিযোগের পর পুলিশ তদন্ত করে শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করে।

 

প্রেমিক হার্ষিত আরো বলেছেন, তিনি ও তার প্রেমিকা ভিন্ন বর্ণের হওয়ার কারণে হিমার্ষীর পরিবার অব্যাহতভাবে এ সম্পর্কের বিরোধীতা করে আসছিল।

 

এদিকে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, হিমার্ষী তার বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে গেছেন। সেখানে আগে থেকেই তার প্রেমিক উপস্থিত ছিল। এপর হিমার্ষীর পরিবার সেখানে গিয়ে দুজনকেই মারধর করে।

 

প্রেমিক হার্ষিত বলেছেন তিনি নিজেও এখন তার জীবনের শঙ্কা করছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV