ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান? এক্সপ্রেসওয়ে ও রেলপথে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস, প্রাধান্য পাচ্ছে পর্যটনও হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

রাজধানীর রাস্তায় পড়েছিল এক ব্যক্তির মরদেহ, মেলেনি পরিচয়

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 02 মে 2026 05:10 অপরাহ্ন
রাজধানীর রাস্তায় পড়েছিল এক ব্যক্তির মরদেহ, মেলেনি পরিচয়

রাজধানীর রাস্তায় পড়েছিল এক ব্যক্তির মরদেহ, মেলেনি পরিচয়

রাজধানীর যাত্রাবাড়ীর জনপথ মোড়ে হানিফ ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। শনিবার (২ মে) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিনের প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV