ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

ক্রীড়া উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 মার্চ 2026 01:30 অপরাহ্ন
ক্রীড়া উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

ক্রীড়া উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে দেশের বড় করপোরেট হাউসগুলোকে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় করপোরেট হাউসগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়ে ক্রীড়া প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, গ্রামীণ জনপদে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা মাঠগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। দেশের ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন ৬৪ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমিনুল বলেন, খেলাধুলার উন্নয়নে দরকার অর্থ। সরকার এ ক্ষেত্রে অবশ্যই এগিয়ে আসবে। তবে করপোরেট হাউসগুলোর এখানে দায়িত্ব রয়েছে। বিশেষ করে যেসব খেলার সম্ভাবনা রয়েছে সেই ফেডারেশনগুলোকে সহযোগিতা করা। খেলোয়াড়দেরও পৃষ্ঠপোষকতা দরকার রয়েছে। সারা বিশ্বে ক্রীড়া উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আশার কথা বাংলাদেশের খেলাধুলার উন্নয়নেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে। নিজ খরচায় ক্রীড়া কমপ্লেক্সও গড়েছে। অন্যদেরও তা অনুসরণ করা দরকার।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV