ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

জাতীয় ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার, কী পাচ্ছেন সবাই?

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 মার্চ 2026 01:43 অপরাহ্ন
জাতীয় ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার, কী পাচ্ছেন সবাই?

জাতীয় ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার, কী পাচ্ছেন সবাই?

জাতীয় দলের ক্রিকেটাররা এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন। শুধু ক্রিকেটার নয়, তাদের স্ত্রীরা-সন্তানরাও পাচ্ছেন উপহার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানান, 'জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া স্বাভাবিকভাবেই ভালো থাকে। তবে এই ধরনের ঈদ উপহার সেই সম্পর্ককে আরও উষ্ণ করে। এতে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ আরও দৃঢ় হয়।' গতবার প্রথমবার উপহার প্রদানের সময় শুধু ক্রিকেটারদের স্ত্রীরা সালোয়ার-কামিজ পেয়ে আনন্দিত হয়েছিলেন। এবার আর কোনো ক্রিকেটার বা পরিবারের সদস্য বাদ থাকছেন না। গিফট প্যাক যাবে গত এক বছরের মধ্যে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের জন্য। এছাড়া জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং টিম বয়দের জন্যও দেওয়া হবে একই ধরনের উপহার। এইবারের ঈদ উপহারে ক্রিকেটাররা পাচ্ছেন পাকিস্তানের একটি জনপ্রিয় ব্র্যান্ডের পাজামা-পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ। ক্রিকেটারদের সন্তানরাও বাদ নেই। তাদের জন্য বিসিবি চকলেটের বক্স পাঠাবে।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV