ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিল সানরাইজার্স লিডস, ভারতীয় সমর্থকদের ক্ষোভ

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:38 অপরাহ্ন
পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিল সানরাইজার্স লিডস, ভারতীয় সমর্থকদের ক্ষোভ

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিল সানরাইজার্স লিডস, ভারতীয় সমর্থকদের ক্ষোভ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস তাকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছে। তবে এই সিদ্ধান্তে ভারতের কিছু মিডিয়া ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর প্রভাব ক্রমেই বাড়ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এসএ২০, আইএল টি-টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং মেজর লিগ ক্রিকেট-এ ভারতীয় মালিকানাধীন দলগুলো সাধারণত পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেয় না। এই প্রেক্ষাপটে দ্য হান্ড্রেডেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগে থেকেই গুঞ্জন ছিল। তবে ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে শুরু হওয়া নিলামে প্রতিদ্বন্দ্বিতা শেষে আবরারকে দলে নেয় সানরাইজার্স লিডস। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার কাভিয়া মারান সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। কিছু সমালোচক তাকে ‘গাদ্দার’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি কিছু সমর্থক সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাকও দিয়েছেন। দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেটরি বলেন, ‘আমরা আমাদের দলের জন্য সেরা খেলোয়াড় বেছে নিয়েছি। আবরারের বোলিং বৈচিত্র্য অনন্য, বিশেষ করে অনেক ঘরোয়া ক্রিকেটার আগে তার খেলা দেখেনি।’ এর আগে রাজনৈতিক চাপের কারণে কলকাতা নাইট রাইডার্সকেও বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান-কে দল থেকে বাদ দিতে হয়েছিল। ফলে আবরারের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সানরাইজার্সের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট স্থগিত হয়ে যায়। তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV