ঢাকা , , , বঙ্গাব্দ
তালা ভেঙে ফ্ল্যাটে চুরি, পুলিশের জালে দুই চোর

তালা ভেঙে ফ্ল্যাটে চুরি, পুলিশের জালে দুই চোর

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 13 মার্চ 2026 04:48:49 অপরাহ্ন
ছবির ক্যাপশন
ফতুল্লার মাসদাইর এলাকায় দিনের বেলায় ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ (৪০), বন্দর থানার চৌরঙ্গপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে এবং মো. মিরাজ (২৯), মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝকান্দির চরের আব্দুল কাদেরের ছেলে। পুলিশ জানায়, তাদের কাছ থেকে চুরি করা নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ৫ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর আগে, গত বুধবার রাতে মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বাদী হয়ে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরির অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, চুরির ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৫ ভরি ১৪ আনা, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV