১. কম বৃষ্টিপাত ও বজ্রঝড়ের শঙ্কাআবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জুনের প্রথমার্ধের (প্রথম ১৫ দিন) মধ্যে দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পুরোপুরি বিস্তার লাভ
করতে পারে। এই সময়ে দেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে পুরো মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে।
২. ধেয়ে আসছে তাপপ্রবাহএ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। জুনের বিভিন্ন সময়ে দেশের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ২ থেকে ৩টি মৃদু (৩৬-{C} $ - ৩৭.৯^\C) থেকে মাঝারি (৩৮^C - ৩৯.৯^C) ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
৩. বঙ্গোপসাগরে লঘুচাপের আভাসচলতি মাসে বঙ্গোপসাগরে ১টি বা ২টির মতো লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া বিদরা ধারণা করছেন, এই লঘুচাপগুলোর মধ্যে অন্তত একটি পরবর্তীতে মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।৪. নদ-নদীর অবস্থামাসের বেশির ভাগ সময় দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্বাভাবিক গতিতেই প্রবাহিত হবে। তবে হঠাৎ কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।গত মাসের আপডেট: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সদ্য শেষ হওয়া মে মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। তবে বিভাগওয়ারী হিসাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টি কিছুটা কম হয়েছে এবং বাকি বিভাগগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।