ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 20 এপ্রিল 2026 03:51 অপরাহ্ন
নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ শহরের হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি নিতাইগঞ্জ এলাকার সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সকাল থেকেই হকাররা শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একই সঙ্গে হকারদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া হকাররা জানান, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই মহানগরের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালায়। এতে হঠাৎ করেই হাজারো হকার কর্মহীন হয়ে পড়েছেন এবং অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। সমাবেশে বক্তব্য দিয়ে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, “আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই, তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা মানুষ এখন চরম অনিশ্চয়তায় রয়েছেন।” এ সময় উপস্থিত ছিলেন হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আবদুল সালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV