নেতানিয়াহুকে পাগল বললেন ডোনাল্ড ট্রাম্প
নেতানিয়াহুকে পাগল বললেন ডোনাল্ড ট্রাম্প
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাগল বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১ জুন) ফোনালাপে নেতানিয়াহুকে পাগল বলার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে ফোনে ট্রাম্প বলেন, লেবানন নিয়ে ইউ আর ফাকিং ক্রেজি! আই এম সেভিং ইউর অ্যাস। সবাই তোমাকে এবং ইসরায়েলকে এখই শুধু ঘৃণা করে। এছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে, ‘ভুলে যেও না, আমি তোমাকে জেলের ভাত খাওয়া থেকে বাঁচিয়েছি’।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়, ফোনালাপে ট্রাম্প কার্যত নেতানিয়াহুকে চাপে ফেলে দেন। এক কর্মকর্তা জানান, আলোচনার একপর্যায়ে নেতানিয়াহু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করুন সবকিছু যাতে ঠিকভাবে সামলানো হয়।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানো শুরু করে। উদ্দেশ্য একটাই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া। ইরানে হামলার জেরে লেবাননে ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ সমর্থন জানিয়ে হামলা চালায় ইসরায়েলে। ফলে পাল্টা হামলা চালায় ইসরায়েলও।
বিষয়টি আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত-সমালোচিত। একদিকে, সারা পৃথিবীর মানুষ ইসরায়েলবিদ্বেষী হয়ে উঠছে। অন্যদিকে, নানান কেলেঙ্কারিতে জর্জরিত এবং প্রশ্নবিদ্ধ আইডিএফ সেনারা। চুরি, ডাকাতি, ধর্ষণ, লুট এমনকি লেবাননে যিশুর মূর্তি ‘স্লেজ হ্যামার’ দিয়ে ভাঙাসহ বিভিন্নই ইস্যুতে চাপের মুখে নেতানিয়াহু সরকার।
এমন অবস্থায় গাজা ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে আলোচনার দরজা পুরোপুরি বন্ধের হুমকি দিয়ে প্রশংসা কুড়াচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র।
মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, হিজবুল্লাহ বারবার ইসরায়েলে হামলা চালালেও ইসরায়েলের জবাব তুলনামূলকভাবে অনেক বেশি কঠোর হয়েছে। এতে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে কিংবা হচ্ছে। কারণ, তেহরান লেবাননে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে।
এটি মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গ। এর আগে, ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যেন তিনি নেতানিয়াহুকে ক্ষমা করে দেন।
তথ্য সূত্র: টাইমস অব ইসরায়েল