ঢাকা , , , বঙ্গাব্দ
সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 15 মে 2026 08:24:01 অপরাহ্ন
ছবির ক্যাপশন
সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক বাগেরহাট প্রতিনিধি অনলাইন ভার্সন প্রকাশ: ১৯:১০, শুক্রবার, ১৫ মে, ২০২৬ সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক google_news সুন্দরবনের চাদপাই রেঞ্জের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। আটকরা হলেন, মেহেদী হাসান (২৫), রমজান শরীফ (১৯) ও এনায়েত (২৫)। এরমধ্যে মেহেদী হাসান ও রমজান শরীফের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ও এনায়েতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। কোস্টগার্ড আরো জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপনসংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি বর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ধাওয়া দিয়ে বনদস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। বিডি-প্রতিদিন/এআইডি

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV