ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৪

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 13 মার্চ 2026 04:49 অপরাহ্ন
ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৪

ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৪

ইরাকের পশ্চিমাঞ্চলে জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে জানিয়েছে, গত রাতে ঘটা এই দুর্ঘটনায় বিমানের মোট ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তের বরাতে সেন্টকম জানিয়েছে, বিমানটি কোনো শত্রুপক্ষ বা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়নি। মূলত উড্ডয়নকালীন অবস্থায় আরেকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের একটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এদিকে এই ঘটনায় জড়িত দ্বিতীয় ট্যাঙ্কারটি জরুরি সংকেত পাঠিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি আন্তর্জাতিক জরুরি কোড ‘৭৭০০’ প্রচার করেছিল। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বিতীয় বিমানটির পেছনের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার বা লেজের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইসরায়েল

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV