ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

দরিয়েলতনের হ্যাটট্রিক, শিরোপার দৌড়ে এগিয়ে গেল বসুন্ধরা কিংস

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 14 মার্চ 2026 10:36 অপরাহ্ন
দরিয়েলতনের হ্যাটট্রিক, শিরোপার দৌড়ে এগিয়ে গেল বসুন্ধরা কিংস

দরিয়েলতনের হ্যাটট্রিক, শিরোপার দৌড়ে এগিয়ে গেল বসুন্ধরা কিংস

৫ গোলের রোমাঞ্চকর এক লড়াই। সেই লড়াই শেষে নায়ক একজন—দরিয়েলতন গোমেজ। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে কিংস অ্যারেনায় আজ পিছিয়ে পড়েও ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল লিগ টেবিলের শীর্ষস্থানটা মজবুত করার পাশাপাশি শিরোপার দৌড়েও এগিয়ে গেল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা ফর্টিসের সমান ম্যাচে পয়েন্ট ২১। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঢেউ। প্রথমার্ধে দুই দলই লড়েছে সমানে সমান। তবে ১৯ মিনিটে প্রথম ধাক্কাটা দেয় ফর্টিস। পা ওমরের রক্ষণ চেরা পাস থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফর নিখুঁত শটে বল জালে জড়ান। তবে ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি বসুন্ধরা কিংস। ২৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে আক্রমণে ওঠা রাকিব হোসেনকে ডি বক্সে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি। ২৬ মিনিটে স্পট কিক থেকে দরিয়েলতন গোল করে কিংসকে সমতায় ফেরান। এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাকিবকে টেনেহিঁচড়ে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন আবদুল্লাহ ওমর। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা কিংস। ৫২ মিনিটে ফয়সাল আহমেদের মাপা ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। ২-১ গোলে এগিয়ে যাওয়া কিংস তখন ম্যাচ জয়ের নেশায় মত্ত। কিন্তু ফর্টিসও দমে যায়নি। ৭৫ মিনিটে ভুটানি উইঙ্গার দাওয়া শেরিংয়ের কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক শটে জাল কাঁপান অনন্ত তামাং। ম্যাচে ২-২ সমতা। গ্যালারির ফর্টিস সমর্থকরা যখন সমতা নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছেন, তখনই দৃশ্যপটে আবার ব্রাজিলিয়ান জাদুকর দরিয়েলতন। সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরেই (৭৮ মিনিট) ফর্টিসের রক্ষণকে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দরিয়েলতন। তার ওই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের। একই দিন মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পিডব্লিউডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV