ঢাকা , , , বঙ্গাব্দ
রাজধানীতে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

রাজধানীতে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 14 মার্চ 2026 10:38:55 অপরাহ্ন
ছবির ক্যাপশন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। রাজধানীতে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নিজস্ব প্রতিবেদক ১ মিনিটে পড়ুন আটককৃত দুইজন হলেন—মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা কক্সবাজারের টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৮ হাজার ২০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালে প্রথমে মো. জুবায়েরকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান চালিয়ে মো. হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আরও পড়ুন: যাত্রীবাহী স্লিপার বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আগে বিভিন্ন সময় তারা কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন। এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV