ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ ধামাকা, ফিরছেন ‘আরেফিন

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 14 মার্চ 2026 10:40 অপরাহ্ন
ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ ধামাকা, ফিরছেন ‘আরেফিন

ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ ধামাকা, ফিরছেন ‘আরেফিন

'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন ঈদ পর্বগুলোতে ‘আরেফিন’ চরিত্রে অভিনেতা শামীমের প্রত্যাবর্তন দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন সমীকরণ তৈরি করবে, দর্শক আগ্রহ বাড়াবে বলে মনে করছেন পরিচালক। জানা গেছে, আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। সেই সাথে কাবিলা-পাশাদের সাথে শামীমের পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—তা জানার আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের 'অরিজিনাল গ্যাং' অসম্পূর্ণ; সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি। পরিচালক কাজল আরেফিন অমি আরও বলেন, কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমার বিশ্বাস, পুরনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে। এই প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট জনাব মুশফিকুর রহমান বলেন, এবার ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে বঙ্গো অ্যাপে এক্সক্লুসিভভাবে প্রিমিয়ার হতে যাচ্ছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর নতুন অধ্যায় ১০ (পর্ব ৭৩-৮০)। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের আড্ডায় হাসি আর বিনোদন ছড়িয়ে দিতে এটি দর্শকদের প্রতি আমাদের বিশেষ ঈদ উপহার। আপনাদের এই দীর্ঘ ও চমৎকার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক ও বিনোদনময় ঈদের অগ্রিম শুভেচ্ছা! আরও পড়ুন: নিরাপত্তা অনিশ্চয়তায় জিডি করলেন তিথি কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এবারের সিজনে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম। ঈদের বিশেষ চমক হিসেবে আছেন শামীম হাসান সরকার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রয়েছেন স্পর্শিয়া, লামিয়া লাম সহ সুপরিচিত অভিনয়শিল্পীরা। আরও পড়ুন: ‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপু বিশ্বাসের 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ এর ঈদের নতুন পর্বগুলো দেখা যাবে ‘বঙ্গো’ অ্যাপে। ‘বঙ্গো ঈদ ফেস্ট’ নামে ধামাকা এক প্যাক কিনলেই 'ব্যাচেলর পয়েন্ট'-এর মেগা রিলিজের পাশাপাশি টানা ৬ দিন ব্যাক-টু-ব্যাক নতুন সব এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করার সুযোগ পাবেন দর্শক।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV