ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকে যে আলোচনা হলো

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 14 মার্চ 2026 10:41 অপরাহ্ন
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকে যে আলোচনা হলো

বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকে যে আলোচনা হলো

শনিবার (১৪ মার্চ) আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়ে পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ তুরস্কে রফতানির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। দুই দেশই অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। যৌথ সংবাদ ব্রিফিংয়ে দুই নেতা গাজায় শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আরও পড়ুন: সংস্কার পরিষদের অধিবেশনের বৈঠক নিয়ে কঠোর বার্তা ১১ দলীয় ঐক্যের কূটনৈতিক সক্ষমতা বাড়াতে দুই দেশের প্রশিক্ষণ একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তুরস্কের ‘ডিপ্লোম্যাসি একাডেমি’ এবং ‘বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি’র মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তি করা হয়। বৈঠকের অন্যতম বড় অর্জন হিসেবে উঠে এসেছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের অকুণ্ঠ সমর্থন। আঙ্কারা জানিয়েছে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের পাশে থাকবে তারা। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের সম্মানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী একটি ইফতার ও কর্মভোজের আয়োজন করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময় আড়ংয়ে ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ ৪ মিনিট আগে বাংলাদেশ আড়ংয়ে ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ বৃষ্টিবলয় ‘গোধূলি’র মধ্যেই ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ২০ মিনিট আগে বাংলাদেশ বৃষ্টিবলয় ‘গোধূলি’র মধ্যেই ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ইশরাকের ৪১ মিনিট আগে বাংলাদেশ মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ইশরাকের রাজধানীতে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ৪৩ মিনিট আগে বাংলাদেশ রাজধানীতে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যেভাবে মার্কিন দুর্বলতা উন্মোচন করেছে ৫০ মিনিট আগে আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যেভাবে মার্কিন দুর্বলতা উন্মোচন করেছে মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু: দুজনের মরদেহ ফিরছে রোববার ৫৯ মিনিট আগে বাংলাদেশ মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু: দুজনের মরদেহ ফিরছে রোববার আরও সময় সংবাদ

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV