সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল
সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল
-
আপলোড সময় : 04 এপ্রিল 2026 07:30:05 অপরাহ্ন
ছবির ক্যাপশন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনো তৈরি হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ রয়েছে টাইগারদের সামনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আপতত এখন এসব নিয়ে চিন্তিত নন তিনি।
আশরাফুল বলেন, 'আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতে জিততে চাইব।
'
ঢাকা লিগ নিয়ে আশরাফুল বলেন, 'অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সবকিছু প্রস্তুত করে রেখেছে-তারা মাঠ প্রস্তুত রেখেছে, আম্পায়ার প্রস্তুত রেখেছে, বল প্রস্তুত রেখেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ঐখানে কিন্তু বোর্ডের কিছু করার থাকে না। '
আশরাফুল নতুন ফরম্যাট চালুর কথা জানিয়ে বলেন, 'আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ-এই ফরম্যাটগুলো চালু করে যে তাদের অধীনে সবকিছু হবে।
তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬-১৩, এইভাবে যদি আপনি করতে পারেন তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তখন অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে। '
নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat
কমেন্ট বক্স