ঢাকা , , , বঙ্গাব্দ
সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 04 এপ্রিল 2026 07:30:53 অপরাহ্ন
ছবির ক্যাপশন
পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে নিজের সেরাটাই দিচ্ছেন কাটার মাস্টার। এই বাঁ হাতি পেসারকে বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার হিসেবে আখ্যা দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। নিজেদের সবশেষ ম্যাচে গতকাল মুলতান সুলতান্সকে ২০ রানে হারিয়েছে লাহোর। লাহোরের করা ১৮৫ রানের জবাবে মুলতান থামে ১৬৫ রানে। এদিন বল হাতে খরুচে ছিলেন মুস্তাফিজ; ৩ ওভারে ৩৭ রান দেন এই পেসার। তুলে নেন ২ উইকেট। রান খরচে উদার হলেও একটি রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে বাঁ হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। রেকর্ড গড়ার পথে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন মুস্তাফিজ। ৩২৫ টি-টোয়েন্টিতে তার শিকার ৪১৬ উইকেট। দুইয়ে নেমে গেছেন ৪১৫ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার। ৩৫৬ ম্যাচ খেলেছেন আমির। পিএসএলে আজ রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পিন্ডিজের হয়ে খেলতে নামবেন তিনি। সে ম্যাচে দুটি উইকেট পেলে এক দিনের ব্যবধানে নিজের রেকর্ড পুনরুদ্ধার করবেন আমির। তবে নিয়মিত খেলে যাওয়ায় মুস্তাফিজের সামনেও সুযোগ থাকছে আমিরের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার। এবারের পিএসএলে ৩ ম্যাচ শেষে মুস্তাফিজের শিকার ৪ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৬.৯০ রান। মুলতানের বিপক্ষে ম্যাচ শেষে লাহোরের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন আফ্রিদি। সেখানেই মুস্তাফিজের নাম উচ্চারণ করেন তিনি। আফ্রিদি বলেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা বোলাররা আছে। ফিজ আছে দলে, হারিসও আছে। তারা বিশ্বের শীর্ষস্থানীয় বোলার। তারা খুব ভালোও করছে। আবার সিকান্দার রাজা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাকে কেন কাজে লাগাব না?

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV