ঢাকা , , , বঙ্গাব্দ
রামুতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

রামুতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 11 এপ্রিল 2026 04:51:30 অপরাহ্ন
ছবির ক্যাপশন
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় এক ব্যক্তি মাথায় একটি বস্তা বহন করে আসছিল। দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যান। তিনি আরও বলেন, পরে টহলদলটি স্থানীয় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে বস্তার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV