ঢাকা , , , বঙ্গাব্দ
বুড়িচংয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বুড়িচংয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 11 এপ্রিল 2026 05:02:07 অপরাহ্ন
ছবির ক্যাপশন
কুমিল্লার বুড়িচং উপজেলায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩ টায় জগতপুর হাজী মার্কেটে হাজী কফিল উদ্দীন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুবাহগাজী সমাজের সভাপতি হাজী মো. কবির হোসেন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. মশিউর রহমান ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে আমিনুর রহমান বাবু, মো. সোহেল রানা ও মো. কাশেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাবেক ছাত্রনেতা মো. ইকবাল হোসেন, মো. মফিজুল ইসলাম, আব্দুল হক বাবুল, ডাক্তার আলমগীর হোসেন, মো. হোসেন মাস্টার, শাহ আলম মাস্টার, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী এলাকার বিপুল সংখ্যক নারী অভিভাবক। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত একশ ত্রিশজন শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV