ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

‘জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেই লুকোচুরি করছে সরকার

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 17 এপ্রিল 2026 02:52 অপরাহ্ন
‘জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেই লুকোচুরি করছে সরকার

‘জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেই লুকোচুরি করছে সরকার

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেই সরকার লুকোচুরি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জাতীয় সংকট উত্তরণে সংসদে ও সংসদের বাইরে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞাপন তিনি বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সারের সংকট—এসব বিষয়ে আলোচনা করতে চাইলেও সরকার তা এড়িয়ে চলে। তবে এসব সংকট কেবল সরকারের সৃষ্টি নয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবও এতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবাইকে একসঙ্গে বসে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি। সরকারকে ভুল থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রথমেই গণরায়ের প্রতি সম্মান দেখাতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আরও পড়ুন: হঠাৎ কেন বিএনপির মহাসচিব পদে পরিবর্তনের আলোচনা? তিনি জানান, এ প্রক্রিয়ায় সহযোগিতা করতে তার দল প্রস্তুত। পাশাপাশি শাসনব্যবস্থা থেকে ফ্যাসিবাদ দূরীকরণে যেসব অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলোকে আরও এগিয়ে নিয়ে আইন হিসেবে প্রণয়নের দাবি জানান তিনি। বিজ্ঞাপন তিনি আরও বলেন, জনগণের ওপর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন আর গ্রহণযোগ্য হবে না। সংসদ সদস্যদের দায়িত্বশীল ও দেশমুখী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন, তাদের মানসিকতার পরিবর্তন ঘটলে দেশের পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। রাজনীতির প্রচলিত স্লোগান ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ এর বাস্তব প্রয়োগ না থাকার সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে দেশের চেয়ে দল এবং দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে উঠেছে। এই সংস্কৃতি পরিবর্তনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV