ঢাকা , , , বঙ্গাব্দ
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 17 এপ্রিল 2026 02:57:45 অপরাহ্ন
ছবির ক্যাপশন
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের এই বিশেষ ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যসংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়। যার কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয় সরকার। তবে রাশিয়ার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সমস্যা দেখা দেয়। ফলে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন গত ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সহায়তা নিয়ে আলোচনাও হয়। গত ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক করেন। এই সংকটকালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাসও দেয় যুক্তরাষ্ট্র। বৈঠকে ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানি মন্ত্রীকে জানান, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। বৈঠকে রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধিত হওয়ার পর জ্বালানি আমদানির বিকল্প সুযোগের বিষয়েও আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV