ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 20 জুলাই 2026 11:26 পূর্বাহ্ন
৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছাকাছি।

 

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

 

স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এর উপকেন্দ্র কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং কেরমানশাহ প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।

 

এর মাত্র একদিন আগে, রবিবার (১৯ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

 

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্লেট দুটির ক্রমাগত গতিশীলতার ফলে সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।

 

বিশেষজ্ঞদের মতে, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হলেও, অগভীর গভীরতায় উৎপন্ন কম্পন জনবসতিপূর্ণ এলাকায় বেশি অনুভূত হয় এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টি করতে পারে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV