ফিফা বিশ্বকাপ-২০২৬ এর মেগা ফাইনালে হট ফেভারিট আর্জেন্টিনাকে এক তরফাভাবে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। খেলার এমন ফলাফলের পর স্বপ্ন ভেঙেছে কোটি কোটি ভক্তের। তেমনি স্বপ্ন ভেঙেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির। আটকে গেছে তার বিয়ে। আর্জেন্টিনার হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন এই নায়িকা।
ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পরীমণি। ফুটবল মাঠের সবুজ ঘাসের পটভূমিতে তৈরি সেই পোস্টে তিনি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ স্ট্যাটাসের শেষে দুঃখ প্রকাশ ও ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি।
এর আগে আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন এক অদ্ভুত শপথ করে বসেছিলেন কট্টর আর্জেন্টিনা ভক্ত পরীমণি। ম্যাচ চলাকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারও বিয়ে করবেন। পরীমণি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’
কিন্তু ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের হারে শেষ পর্যন্ত তার সেই বিয়ের ঘোষণা আর আলোর মুখ দেখল না।
