ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 26 জুলাই 2026 10:42 পূর্বাহ্ন
অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দেশে না ফিরে লিওনেল মেসি পৃথক ফ্লাইটে জন্মভূমি রোজারিওতে ফেরেন। বিশ্বকাপের টানা খেলার ধকল কাটাতে মেসি এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না।

 

আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে মুখোমুখি হবে এমএলএস অল-স্টারস বনাম মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস। সেই ম্যাচে থাকছেন না ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। তার পাশাপাশি হুগো কুইপার্স, রদ্রিগো ডি পল ও এমবেকেজেলি এমবোকাজিও অল-স্টার ম্যাচ থেকে বাদ পড়েছেন।

 

এই চারজনের পরিবর্তে অল-স্টার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেলকে।

 

চলতি মৌসুমে ১২টি ম্যাচে শুরু থেকে খেলে ব্রাইট ইন্টার মায়ামিকে ৯টি জয়, ২টি হার ও ১টি ড্রয়ের রেকর্ড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, হোয়াইটক্যাপসের হয়ে ১২ ম্যাচে কুবাসের রয়েছে ৩টি অ্যাসিস্ট। ডায়নামোর হয়ে নিজের প্রথম মৌসুমেই গুইলার্মে করেছেন ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট। আর শিকাগো ফায়ারের হয়ে জিঙ্কারনাগেলের নামের পাশে রয়েছে ৫টি গোল ও ৭টি অ্যাসিস্ট।

 

অন্যদিকে, আসন্ন ম্যাচ থেকে সরে যাওয়া কুইপার্স অলস্টার দলে জায়গা পেয়েছেন শিকাগো ফায়ারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে। তবে সম্প্রতি তিনি মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরেতে যোগ দেওয়ায় অল-স্টার ম্যাচে খেলবেন না। অন্যদিকে, ইন্টার মায়ামির মিডফিল্ডার ডি পলও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার পর মেসির পথ অনুসরণ করে বুধবারের এই আয়োজন থেকে সরে দাঁড়ালেন।

 

শিকাগো ফায়ারের ডিফেন্ডার এমবোকাজি চোটের কারণে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার এই ফুটবলারও সদ্য সমাপ্ত বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV