ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা, কিন্তু কেন?

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 14 জুলাই 2026 04:45 অপরাহ্ন
‘ভিলেন’ হতে চান পূর্ণিমা, কিন্তু কেন?

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা, কিন্তু কেন?

ক্যারিয়ারের দীর্ঘ সময় রোমান্টিক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় তিন দশক দর্শকরা তাকে দেখেছেন ‘মিষ্টি’ চরিত্রে। নেতিবাচক কিংবা ভিলেন কোনো চরিত্রে তাকে পাওয়া যায়নি।

 

দর্শকদের সেই আকাঙ্খার পূর্বেই পূর্ণিমা নিজের সেই অপূর্ণতা অনুভব করছেন। ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসে তার প্রবল ইচ্ছে- ভিলেন বা খল চরিত্রে অভিনয় করার। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

 

পূর্ণিমার ধারণা, তার চেহারার কোমলতার কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’

 

প্রসঙ্গত, অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। মাঝে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল, তাও বছর তিনেক আগে। এরপর টুকটাক সঞ্চালনায় দেখা দেন ‘এ জীবন তোমার আমার’ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV