ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী!

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 27 জুলাই 2026 11:41 পূর্বাহ্ন
বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী!

বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী!

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। যখন তার বয়স মাত্র ১৫ বছর ১২১ দিন।

 

রবিবার (২৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন সূর্যবংশী। ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ার দারুণ সম্ভাবনা তৈরি হলেও ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তাঁর ইনিংস। ফলে রেকর্ডটি আর স্পর্শ করা হয়নি।

 

তবে সিরিজজুড়ে তার ব্যাটিং ছিল অসাধারণ। তিন ম্যাচে দুটি অর্ধশতকের সাহায্যে মাত্র ৭৭ বল মোকাবিলা করে ১৫১ রান করেন তিনি। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তার হাতেই ওঠে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।

 

এই কীর্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান, তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬ বছর ৩২৮ দিন বয়সে সিরিজসেরা হয়েছিলেন।

 

মাত্র ছয় ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেই এটি সূর্যবংশীর দ্বিতীয় বিশ্ব রেকর্ড। চলমান সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড গড়েছিলেন তিনি।

 

এদিন আরেকটি মাইলফলকও স্পর্শ করেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতীয় এই তরুণ। তবে সবচেয়ে কম বয়সে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি তার দখলে আসেনি। সেই রেকর্ড এখনও সিয়েরা লিওনের আলুসিনে তুরের দখলে। তিনি ২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে ১৫ বছর ৭৪ দিন বয়সে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV