ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

চলতি অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 01 মে 2026 12:28 অপরাহ্ন
চলতি অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

চলতি অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। গতকাল বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে সরবরাহ করা বিদ্যুৎ জাতীয়ভাবে বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের ১০ শতাংশ পূরণ করছে। ২২ এপ্রিল গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আকস্মিকভাবে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে সৃষ্ট সরবরাহ ঘাটতির তীব্র প্রভাব পড়ে উত্তরাঞ্চলে। কোথাও কোথাও লোডশেডিং ১০-১১ ঘণ্টায় গিয়ে ঠেকে। বিষয়টি আমলে নিয়ে দ্রুত মেরামতকাজ শেষে ২৭ এপ্রিল ইউনিটটি পুনরায় চালু করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য ২০২৩ সালের মার্চে আদানির প্রথম ইউনিট এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV