ঢাকা , , , বঙ্গাব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত দুই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত দুই

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 02 মে 2026 05:12:38 অপরাহ্ন
ছবির ক্যাপশন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার টিপর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের কোতয়ালী উপজেলার বাসাবো-আদর্শপুরের মোহাম্মদ আলী (৩৫) ও যশোরের মনিরামপুর উপজেলার গলাচিপার মালেক হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৮)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে টিপর্দী এলাকায় একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে থেমে থাকা অবস্থায় পেছন থেকে একটি মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছি। নিহতদের ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV