ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

হারানো ঐতিহ্য ফেরাতে আড়াইহাজারে কাবাডি খেলা

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 05 জুলাই 2026 03:06 অপরাহ্ন
হারানো ঐতিহ্য ফেরাতে আড়াইহাজারে কাবাডি খেলা

হারানো ঐতিহ্য ফেরাতে আড়াইহাজারে কাবাডি খেলা

চারদিকে উৎসুক মানুষের ভিড়, টানটান উত্তেজনা, আর মাঠের ধুলো উড়িয়ে একদল যুবকের শক্তির লড়াই। মুখে তাদের ‘কাবাডি, কাবাডি, কাবাডি...’ সুর। এক সময় এটি কেবল একটি খেলার নাম ছিল না, এটি ছিল গ্রামীণ সংস্কৃতির প্রাণস্পন্দন, বাঙালির আনন্দ-উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ইট পাথরের আধুনিকতার ছোঁয়ায় আজ সেই চিরচেনা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছে স্মৃতির অতল গহ্বরে।

 

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সেই কাবাডি খেলাকে ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে আয়োজন করা হয় আযান-আরাফ, মাবিয়ান-জায়ের কাবাডি টুর্নামেন্ট-২০২৬। গতকাল শনিবার (৪ জুলাই) উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল খেলা। 

 

ফাইনাল খেলায় প্রতিদ্বন্বিতা করেছে সোনারগাঁও এবং আড়াইহাজার উপজেলা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সোনারগাঁ দলকে পরাজিত করে আড়াইহাজার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের মাধ্যমে আড়াইহাজার দল বিজয় নিশ্চিত করে।

 

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

খেলা শেষে অতিথিরা বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁ দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন। এ সময় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV