ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন ব্রাজিল!

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 25 জুন 2026 03:04 অপরাহ্ন
ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন ব্রাজিল!

ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন ব্রাজিল!

২৪ বছরে প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের তিন গ্রুপ ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর এর মাধ্যমেই ব্রাজিল ফুটবল ইতিহাসের কিছু খ্যাতনামা খেলোয়াড়দের পাশে নাম লিখলেন তিনি।

 

বৃহস্পতিবার (২৫ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। স্কটিশদের জালে দুইবার বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই দাপুটে জয়ে মাইলফলকে পৌঁছালেন ২৫ বছর বয়সী তারকা ফরোয়ার্ড।

 

এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই গ্রুপ ম্যাচে গোল করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমন কীর্তি গড়লেন, শেষবার যেটা দেখা গেছে ২০০২ বিশ্বকাপে। ওইবার শিরোপা জয়ে ব্রাজিলের হয়ে গ্রুপের তিন ম্যাচেই গোল করেন রোনালদো নাজারিও ও রিভালদো।

 

এক কথায় অভিজাত তালিকায় নাম লিখলেন ভিনিসিয়ুস। কেবল তিন আসরে চারজন খেলোয়াড় এই কীর্তি গড়েন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি। তাদের এই চমৎকার অর্জনের আসরে প্রত্যেকবার ব্রাজিল শিরোপা জিতেছিল। পুরোনো ইতিহাস কি নতুন করে ফিরে আসছে। ইতিহাস বলছে, ভিনিসিয়ুসের এই কীর্তিতে ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ হতে চলেছে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV