ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

কাঁদলেন রোনালদো, কাঁদালেন সমর্থকদের

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 07 জুলাই 2026 10:16 পূর্বাহ্ন
কাঁদলেন রোনালদো, কাঁদালেন সমর্থকদের

কাঁদলেন রোনালদো, কাঁদালেন সমর্থকদের

বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের কাছে বিশ্বকাপরে নকআউট ম্যাচে ১-০ গোলে হেওে পর্তুগালের বিশ্বকাপ যাত্রার ইতি হলো। সেই সঙ্গে শেষ হলো রোনালদোর বিশ্বকাপ। 

 

স্পেনের সঙ্গে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলটি যখন পর্তুগালের জালে জড়াল, তখনই যেন থমকে গেল ডালাসের স্টেডিয়াম। রোনালদোর পঞ্চম এবং শেষ বিশ্বকাপ যাত্রা এভাবেই এক বেদনাবিধুর সমাপ্তি দেখল।

 

ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়লেন এই মহাতারকা। মাঠে সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রোনালদোর চোখের জল যেন থামছিল না। ২০০৬ সালে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ ডালাসের ঘাসে অশ্রুসিক্ত নয়নে শেষ হলো।


 
পুরো গ্যালারি জুড়ে তখন এক পিনপতন নীরবতা, আর সেই সাথে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দেখে আবেগপ্রবণ দর্শকরা তাকে সম্মান জানাল করতালিতে। স্পেন পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে, আর ফুটবল বিশ্ব আজ একজন কিংবদন্তির শেষ বিশ্বকাপ বিদায়ের সাক্ষী হয়ে রইল। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV