ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

মাঠে ফিরছে নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 05 জুলাই 2026 10:40 পূর্বাহ্ন
মাঠে ফিরছে নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

মাঠে ফিরছে নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

ফিফা বিশ্বকাপ- ২০২৬ এর শেষ ষোলোতে আজ মাঠে নামবে ব্রাজিল। নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

 

যা ব্রাজিল সমর্থকদেও জন্য আনন্দের খবর। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। এখন পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট আছেন তিনি।

 

নকআউট পর্বের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, বেশি সময় মাঠে থাকার ইচ্ছা নেইমারের মধ্যে আছে। এটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি। যেকোনো পেশাদার ফুটবলারের মধ্যেই এমন ইচ্ছা থাকে। সেই সঙ্গে নেইমার শুরুর একাদশে খেলতে পুরোপুরি সক্ষম বলে জানিয়েছেন  আনচেলত্তি।

 

তিনি আরো বলেন, ‘নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার ওপর ভরসা করবে। দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য।’

 

এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে চৌদ্দ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময় খেলার পরেও আনচেলত্তি জানিয়েছেন, চৌত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সেরে উঠেছেন। প্রয়োজন হলে পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন তিনি।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV