ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 18 জুন 2026 05:17 অপরাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান

মোটরসাইকেল দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দেন তিনি।

পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি বা বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি বেঁচে যান। ঘটনাটি তার জন্য একটি শিক্ষা বলে উল্লেখ করেন এই অভিনেতা।

পোস্টে জোভান আরো লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

জোভান আরো উল্লেখ করেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, “আরেকটু স্পিডে গেলে কী হবে?” বা “আমি তো ভালোই চালাই।” কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

এই অভিনেতা আরো লিখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV