ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 19 জুলাই 2026 10:55 পূর্বাহ্ন
মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের

মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক এমবাপ্পে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ২ গোল করে মেসিকে পেছনে ফেলে এই রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

 

চলতি আসরে রিয়াল মাদ্রিদের তারকার গোল এখন ১০টি, মেসির ৮টি। অ্যাসিস্ট দুজনেরই ৪টি করে।  তিন বিশ্বকাপ খেলে এমবাপের মোট গোল এখন ২২টি। ২০১৮ বিশ্বকাপে অভিষেক আসরে দলকে শিরোপা জেতানোর পথে ৪টি গোল করেছিলেন তিনি। গত বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পথে করেছিলেন ৮টি। এর মধ্যে ছিল ফাইনালে হ্যাটট্রিকও। এবার নিজেকে আরো ছাড়িয়ে গেলেন। সব মিলিয়ে ২২ ম্যাচে তার গোল ২২টি।

 

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে বিশ্ব আসরে নিজের সেরা পারফরম্যান্স মেলে ধরেছেন মেসিও। অবিশ্বাস্য পারফরম্যান্স করে দলকে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে নিয়ে এসেছেন। সব মিলিয়ে বিশ্বমঞ্চে তার গোল ৩৩ ম্যাচে ২১টি।

 

এমবাপ্পে বললেন, “মেসি গোল করবেন (ফাইনালে), এটা নিশ্চিত। আমি শুধু গোল করে চেষ্টা করছি প্রতিবার আমার আমার দলকে জিততে সাহায্য করতে। এটা নিশ্চিত যে, বিশ্বকাপে এতগুলো গোল করলে তা আপনাকে একটি বিশেষ স্তরে উন্নীত করে। কিন্তু আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা না হয়ে রবিবার রাতে (ফাইনাল) ম্যাচটি খেলতে পারলে বেশি খুশি হতাম। ঐতিহ্যের দিক থেকে এটা (রেকর্ড) ভালো, কিন্তু আজ আমার মাথায় মূল ভাবনা এটা ছিল না।”

 

সেমি-ফাইনালে স্পেনের কাছে নাস্তানাবুদ হওয়া ফ্রান্স শেষ পর্যন্ত তৃতীয়ও হতে পারেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই হজম করে বসে তারা চার গোল। দ্বিতীয়ার্ধে তিন গোল শোধ করে ঘুরে দাঁড়া দারুণভাবে। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ফরাসিরা। ইংলিশরা ম্যাচ জিতে নেয় ৬-৪ গোলে।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV