ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 15 মে 2026 08:22 অপরাহ্ন
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় খড়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং একই গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ভাট্টা গ্রামের মৃত হাজী জুনাব আলীর কবরের পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা পিডিপির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) একটি সচল তারের সাথে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরশব আলীও তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় বাসিন্দা এমদাদ হোসেনসহ প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিডি প্রতিদিন/এএম

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV