ঢাকা , , , বঙ্গাব্দ
শ্রীমঙ্গলে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 04 মে 2026 03:32:50 অপরাহ্ন
ছবির ক্যাপশন
আজ রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এঘটনায় পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন সময়স জসিম মিয়া মসজিদের ভেতর প্রবেশ করে হাফিজ উল্লাহর উপর হামলা করে। জসিম কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত অবস্থায় ছিলেন। ঘটনার পর স্থানীয়রা হাফিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, এ ঘটনায় জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাফিজ উল্লাহর দোকান থেকে জসিম মিয়া বাকিতে মালামাল নিতেন। গতকাল শনিবার বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV